/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Thursday, December 25, 2014

আপনার মোবাইল ফোনটির পরিচর্যার জন্য কিছু কার্যকারী নিয়মকানুন

নিয়মকানুন গুলো-
  • মোবাইল ফোন কখনোই অপরিষ্কার ও ধুলোবালিময় স্থানে রাখবেন না।
  • চার্জ ফুল হয়ার সাথে সাথেই চার্জার খুলে ফেলুন। এতে করে ব্যাটারির স্থায়িত্ব অটুট থাকবে।
  • লো ব্যাটারিতে পারতপক্ষে মোবাইল ব্যাবহার না করাই ভালো। ব্যাটারি লো দেখালেই মোবাইল চার্জে দিন।
  • মাঝে মাঝে কভার খুলে মোবাইলের ভেতরের ধুলোবালি নরম কাপড় বা তুলা ব্যাবহার করে মুছে নিতে পারেন।
  • মোবাইল ফোন হাতে রাখার সময় সতর্কতা অবলম্বন করবেন যেন সেটটি হাত থেকে পড়ে না যায়।
  • মোবাইল সেট সর্বদা পানি থেকে দূরে রাখুন। মোবাইল ফোনের প্রধান শত্রু পানি।
  • কোনও ভাবে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে সাথ সাথে খুলে ব্যাটারি আলাদা করে ফেলুন ও শুকাতে দিন। এবং সমস্যা দেখা দিলে ভালো সার্ভিসিং সেন্টারে গিয়ে পরামর্শ নিতে পারেন। রোদের আলোতে শুকাতে দিবেন না।
  • যারা প্যান্টের পকেটে মোবাইল সেট রাখেন তারা চেষ্টা করবেন টাইট পকেটে ফোন না রাখতে। এতে করে মোবাইল সেটের উপরে চাপ পড়ে ও ঘষা লেগে দাগ পড়ে যেতে পারে।
  • বর্তমানে বাজারে মোবাইল রাখার জন্য চামড়ার, লেদারের বিভিন্ন মূল্যের কভার পাওয়া যায়। মোবাইল ফোন রাখার জন্য কভার ব্যবহার করুন। এতে করে মোবাইল সেট ধুলোবালি মুক্ত থাকবে।
  • মোবাইলের স্ক্রিন মোবাইল সেটের একটি স্পর্শকাতর যায়গা। মোবাইলের স্ক্রিনের সুরক্ষার জন্য ভালো স্ক্রিন পেপার ব্যবহার করুন।
  • মোবাইল ফোনের কী প্যাডের উপর অতিরিক্ত জোর দিবেন না। এতে করে কী প্যাডের কী গুলো দুর্বল হয়ে পরবে তাড়াতাড়ি। অতিরিক্ত গেম খেলা পরিহার করতে হবে।
  • মোবাইল ফোন সেট বাচ্চাদের থেকে যথাসম্ভব দূরে রাখুন। বাচ্চারা মোবাইল ফোনের প্রতি আগ্রহী হয় বেশী এবং বাচ্চার হাতে মোবাইল ফোন থাকলে অসতর্কতার ফলে সেটি পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হবার সম্ভবনা থাকে।
Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com