/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Sunday, February 5, 2017

ডান হাতি বা বা হাতি লোকেদের কথা আমরা সবাই জানি। চলুন আজ জেনে নেই নিজেরাই ডান চোখা নাকি বা চোখা।

আমরা সবাই জানি, বেশির ভাগ লোকেরই ডান হাতটা বেশি কাজের । কিন্তু কোন কোন লোকের বাঁ হাতটাই আবার জোরালো হয় ।
মানুষের চোখের বেলাতে ও যে এমনি একটা ব্যাপার আছে, তা’ বোধ হয় বেশির ভাগ লোকেরই অজানা ।
আপনি যদি ডান চোখো হোন , তা হলে বুঝতে হবে আপনার ডান চোখটা বেশি জোরালো ,ডান চোখটা আগে দেখে , তারপর বাঁ চোখ ছোটে তার পিছু পিছু ।
যদি দূরবীণ দিয়ে দেখতে কিংবা বন্দুক দিয়ে লক্ষ্য ভেদ করতে চান , তা হলে ডান চোখটা ব্যবহার করাই ভালো ।
আপনি নিজে ডান চোখো না বাঁ চোখো, ঠিক করতে হলে নীচের পরীক্ষাটা করুন ।
কোথাও দাঁড়িয়ে ডান হাতের তর্জনী দিয়ে হাত দশেক দূরের কোন জিনিস লক্ষ্য করুন(আঙ্গুল আর আপনার দেখা জিনিসটা যেন একই সরলরেখায় হয়) এই সময় দুই চোখেই খোলা রাখতে হবে । লক্ষ্য ঠিক রেখে এবারে ডান চোখ বন্ধ করে ফেলুন।
কি দেখছেন ? চট করে লাফিয়ে আপনার আঙ্গুলটা ডান দিকে সরে গেলো ? তা হলে আপনি ডানচোখা ।
আর আপনি যদি বাঁ চোখা হোন , তা হলে আঙ্গুলটা কিন্তু সরবেনা ।
পরিক্ষা করে কি দেখতে পেলেন?
Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com