
আর দলের এ বাড়তি দায়িত্ব তারা ভালোভাবেই পালন করবেন এবং তা পালনের সামর্থ্য দুই জনেরই আছে বলে মনে করছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। এ প্রসঙ্গে তিনি বলেন, 'মাশরাফি ভাই সব সময় অনুপ্রাণিত করার জন্য, সব সময় তাতিয়ে দেওয়ার মতো কথা বলেন, নেতা হিসেবে তিনি সেরা। কেউ ভালো করুক, খারাপ করুক পাশে থাকেন। এছাড়াও বিশ্বসেরা সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন লীগের তার অভিজ্ঞতা উঠতি ক্রিকেটারদের জন্য অনেক সহায়ক বলেও মনে করেন ইমরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, 'সাকিব অনেক অভিজ্ঞ। বাইরে খেলে… তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে, কি করলে ভালো হয়। আমার মনে হয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ও উঠতি খেলোয়াড়দের জন্য ইতিবাচক। '