/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

কয়েকটি প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস !!





বর্তমান সময়ে খুব সাধারণ একটি রোগ ডায়াবেটিস। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
ডায়াবেটিসের কোন প্রতিকার নেই। রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ থাকলে আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই প্রাকৃতিক উপায়গুলো আপনার রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলো-





১। করলাঃ-
তেতো করলা সারিয়ে তুলবে ডায়াবেটিস। সকালে খালি পেটে করলার জুস পান করুন। এটি প্রতিদিন করে দুই মাস পান করুন। এছাড়া প্রতিদিনের খাবারে করলা সবজি হিসেবে রাখতে পারেন। এটি প্যানক্রিয়াটিক ইনসুলিন সিক্রেশন বৃদ্ধি করে। করলা দুই ধরণের ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি।





২। দারুচিনিঃ
এক কাপ গরম পানিতে আধা চা চামচ দারুচিনি মিশিয়ে পান করুন। এটি প্রতিদিন পান করুন। এছাড়া এক কাপ গরম পানিতে দুই থেকে চারটি দারুচিনি দিয়ে জ্বাল দিন ২০ মিনিট। প্রতিদিন এটি পান করুন। দারুচিনির গুঁড়ো রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এর উপাদান লিভার ড্যামেইজ করা প্রতিরোধ করে।





৩। হলুদের গুঁড়োঃ-
আধা গ্লাস পানিতে আধা চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ আমলকীর গুঁড়ো এবং আধা টেবিল চামচ মেথির গুঁড়োর মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন।





৪। মেথিঃ-
দুই টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি পান করুন। এটি কয়েক মাস পান করুন। এছাড়া দুই টেবিল চামচ মেথি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে পান করুন। মেথি রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখে। উচ্চ আঁশযুক্ত হওয়ায় এটি শরীরের কার্বোহাইড্রেইড এবং চিনি শরীরে মানিয়ে নিতে সাহায্য করে।




৫। অ্যালোভেরা জেলঃ-
আধা চা চামচ তেজপাতার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। এটি দুপুরের খাবার এবং রাতের খাবার খাওয়ার আগে নিয়মিত খান। অ্যালোভেরা এবং হলুদের ওষধি গুণাবলী ডায়াবিটস নিয়ন্ত্রণ করে।


Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com