/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

মেদ ঝরাবে কলা-আনারসের পানীয়!






ওজন কমানো নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তায় থাকেন। মেদ কমাতে জিমে যাওয়ার সময় না পেলে বা ব্যায়াম করার সময় না পেলে খেতে পারেন কলা-আনারসের পানীয়। এটি মেদ ঝরাতে বেশ কাজে দেবে; বিপাক প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে মেদ কমাবে।





কলা-আনারসের পানীয়টি কেবল মেদই ঝরাবে না, শরীরে পুষ্টিও জোগাবে। এর মধ্যে আপনি পাবেন প্রয়োজনীয় এনজাইম, মিনারেল ও আঁশ। এগুলো শরীরের জন্য উপকারী।
তাই এই পানীয় ওজন কমাতে চাইলে প্রতিদিন খাদ্যতালিকায় রাখতে পারেন। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে এই প্রণালিটির কথা।
প্রণালি





একটি কলা
এক টেবিল চামচ ফ্লেক্স সিড
আধা কাপ আনারসের টুকরো
এক-তৃতীয়াংশ কাপ কাঠবাদামের দুধ






যেভাবে তৈরি করবেন
এই পানীয় তৈরি করা খুবই সহজ। সব উপাদানকে একত্রে ব্লেন্ডারে দিন। এর পর ভালো করে ব্লেন্ড করুন। দ্রুত উপকার পেতে দুবেলা এটি খেতে পারেন।


Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com