/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

ঘরোয়া পদ্ধতিতে ওষুধের সাহায্য ছাড়াই কিভাবে উচ্চ-রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় ?




উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক গবেষণাগুলোয় দেখা গেছে, উচ্চ রক্তচাপ কমাতে প্রক্রিয়াজাত খাবারের পরিমাণ কমালে ভালো ফল পাওয়া যায়। অনেক সময় খাবারের ধরন পাল্টানো মুশকিল বলে অনেকে এ পথে হাঁটতে চান না। তবে নতুন কিছু খাবার গ্রহণের মাধ্যমে প্রক্রিয়াটিতে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারলে উচ্চ রক্তচাপ কমাতে পারবেন। যেভাবে প্রক্রিয়াটি সহজ করতে পারেন, তা দেখে নিন:
১. বেশি করে ডায়েটারি ফাইবার খান:
পূর্ণশস্য বা হোলগ্রেইন হিসেবে গম ও বাদামি চাল খান। আঁশযুক্ত অন্যান্য খাবারও খেতে পারেন। রাস্পবেরি, অ্যাপল, শিমজাতীয় খাবার, বাদাম ও বীজ, সবজি ও ব্রকোলি খেতে পারেন






২. মাখন ও চর্বি এড়িয়ে যান:
সেদ্ধ ব্রকোলির ওপর অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ছিটাতে পারেন বা টুনা মাছে ক্যানোলা অয়েল। মাখন ও চর্বির মতো সম্পৃক্ত চর্বি এড়িয়ে যান।
৩. মাংস এড়িয়ে মাছ খান:
প্রতি সপ্তাহে দু-তিনটি মাছ, মুরগির মাংস ও শিমজাতীয় খাবার খান। অন্যান্য মাংস খাওয়া কিছুটা কমান।








৪. মদজাতীয় পানীয় কমান:
যাঁরা মদজাতীয় পানীয় পান করেন, তাঁদের ক্ষেত্রে ধীরে ধীরে এর মাত্রা কমাতে হবে।
৫. পানোৎসবে বেশি খাবার নয়:




নিজের ওজনের বিষয়টি মাথায় রেখে ক্যালরি হিসেব করে খেতে হবে। কোনো উৎসবে একসঙ্গে অনেক খাবার খাওয়া উচিত হবে না।


Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com