/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

তাৎক্ষণিক শক্তি যোগাবে যেসব খাবার !





খাবারের কাজ হচ্ছে শরীরের পুষ্টি চাহিদা পূরন করা। শরীরে শক্তি যোগানো। তবে কিছু খাবার আছে যেগুলো খেলে একটু দেড়িতে পুষ্টি কার্যক্রম শুরু হয় আবার কিছু খাবার আছে যেগুলো খেলে তাৎক্ষনিক শুরু হয়। আসুন জেনে নেয়া যাক তাৎক্ষণিক শক্তি যোগাবে যেসব খাবার:
কলা: শর্করা ও আঁশের সঠিক মিশ্রণ থাকে কলায়। কলা শরীরের জন্য অত্যন্ত উপকারী। সারাদিন পর একটি মাঝারি আকারের কলা শরীরে পুষ্টি ও শক্তি যোগায় খুব দ্রুত। তাই কাজের ফাঁকে বা কাজের পর একটি কলা খেয়ে নেবার রীতি অনেকেই মেনে চলেন।





ডিম: প্রতিদিনের প্রোটিনের চাহিদার ৩০ শতাংশ পূরণ করতে পারে ডিম। এছাড়াও রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী অ্যামিনো অ্যাসিড যা শরীরের পেশি গঠনে সহায়তা করে।
মিষ্টি আলু: মিস্টি আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় এ খাবারটি দ্রুত শরীরে পুষ্টি যোগাতে পারে।
দই: সকালের নাস্তায় অনেকে দই খেয়ে থাকেন। দইয়ে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকায় দীর্ঘসময় ধরে শরীরে পুষ্টি যোগায়।






পুঁইশাক: পুঁইশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় দ্রুত শারিরিক ক্লান্তি দূর করে পুঁইশাক। ক্লান্তিতে বা কাজের পরে খাবারের সাথে পুঁইশাক খেলে দ্রুত পুষ্টিচাহিদা পূরণ করে।
কাঠবাদাম: বিভিন্নরকমের বাদামের পুষ্টিগুণ অনন্য। শরীরে পুষ্টি যোগাতেও বাদাম বেশ কার্যকর। কাঠবাদামে রয়েছে প্রচুর কপার এবং ম্যাগনেসিয়াম থাকে যা কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং দ্রুত শক্তি যোগায়।





বীজজাতীয় খাবার: বীজজাতীয় খাবারগুলোতে থাকে প্রচুর ভেষজ প্রোটিন। মাংসের পাশাপাশি শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে এ ধরনের খাবার খুব কাজ করে। যেমন: মটরশুঁটি, ডাল, বাদাম ইত্যাদি।
মধু: মধুতেও রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট। তাই দ্রুত শরীরের পুষ্টিচাহিদা পূরণ করে মধু। অনেকে চায়ের সাথেও মধু পান করে থাকেন।


Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com