/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

শীতকালে প্রতিদিন সকালে হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেলে কি হয় জানেন ?




শীত আসছে, এসময় শুষ্ক শীতল হাওয়া ও বাতাসে বেড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় শীতকালের আবহাওয়া অনেক বেশি পরিবর্তনের দরুন রোগ-বালাইও বেড়ে যায়। ঔষুধে রোগ ভালো হওয়ার পরও বারবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। তবে একটি মাত্র পন্থা অবলম্বনে আপনি বিভিন্ন শীতকালিন রোগথেকে মুক্তি পেতে পারেন ।





হলুদের আছে শীতকালীন রোগ-বালাই প্রতিরোধের বিস্ময়কর সব ক্ষমতা। শীতকালে সকালে প্রতিদিন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেলে আপনি অনেক কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক হলদি-দুধ খেলে কীভাবে শরীর সুস্থ থাকে।




১। যাদের ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে তাদের জন্য হলদি-দুধ বিস্ময়করভাবে উপকারী হতে পারে। সাধারণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা ঘরোয়া দাওয়াই হলদি-দুধ। প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলদি-দুধ পান করলে সর্দি ও ফ্লু দূরে থাকে।
২। নিয়মিত হলুদ মেশানে দুধ খাওয়া শুরু করলে হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ বেড়ে যায়। ফলে বদ-হজমের আশঙ্কা যেমন কমে। সেই সঙ্গে গ্যাস-অম্বল এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।




৩। লিভারকে চাঙ্গা এবং কর্মক্ষম রাখতে হালদি-দুধের কোনও বিকল্প হয় না বললেই চলে। কারণ হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদানটি লিভারের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে কোনও ধরনের লিভারের রোগই ধারে কাছে আসতে পারে না।




৪। শরীরকে ডিটক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে। আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিউমিন, রক্তে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয়।



৫। নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের ভেতরে থাকা টক্সিক উপাদান বেরিয়ে যায়। সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল এবং প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে।



Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com