/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

ক্যান্সার থেকে বাঁচতে দূরে রাখুন ৫ খাবার !!



আগে ধারণা ছিল ক্যান্সার মানেই অবধারিত মৃত্যু। তবে এখন দিন পাল্টাইছে। আধুনিক বিজ্ঞানের কল্যাণে এ ধারণা একেবারেই অমূলক। তবে শুধু চিকিৎসা না আমরা কয়েকটি খাবারকে এড়িয়ে চললে মরণব্যাধী ক্যান্সার প্রতিরোধ সম্ভব। প্রতিদিন অস্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমেও ক্যান্সার হতে পারে। এখানে আপনাদের জন্য ৫ টি খাবার তুলে ধরা হলো যে খাবারগুলো পরিহার করার মাধ্যমে নিজেকে ক্যান্সারের ঝুকি থেকে বাঁচাতে পারবেন।




১) তেলে ভাজা খাবার
আমরা অনেকেই তেলে চুপচুপে ভাজা খাবার খেয়ে থাকি। কিন্তু এই ভাজা খাবার স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর ।এ খাবারগুলো যে উপাদান দ্বারা ভাজা হয় সেই উপাদানগুলো ক্যান্সারের অন্যতম কারণ । তাই শরীরকে সুস্থ্য রাখতে ভাজা খাবার থেকে বিরত থাকা উচিত।




২) টিনজাত খাবার
টিনজাত খাবারকে ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে সন্দেহ করা হয়। এ খাবারকে দীর্ধদিন তাজা রাখতে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই শরীরকে সুস্থ রাখতে টিনজাত খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।




৩) মাইক্রোওভেনে তৈরি পপকর্ন
সহজে প্রস্তুত করা যায় এরকম খাবারের মধ্যে পপকর্ন হচ্ছে অন্যতম। প্যাক করা থেকে শুরু করে খাবারটি তৈরি করাত যে সব উপাদান ব্যবহার করা হয় সে উপাদানগুলো ক্যান্সারের কারণ হয়ে দেখা দেয়। তাই ক্যান্সার থেকে বাঁচতে আপনাকে মাইক্রোওভেনে তৈরি কারা পপকর্ন এখন থেকে বাদ দেওয়া উচিত।




৪) কার্বনেটেড ড্রিংকস
কার্বোনেটেড ড্রিংকসে উচ্চমাত্রার ফ্রুকটোজ কর্ন সিরাপ, ক্যামিকেল এবং ডাইস ব্যাবহার করা হয়। তাই এই খাবারকে ক্যান্সারের অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়।




৫) পরিশোধিত চিনি
পরিশোধিত চিনি ক্যান্সারের অন্যতম কারণ। অনেকে মনে করতে পারেন যে বাদামী চিনি স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলেও আপনি ভুল করবেন।সাদা চিনির সাথে রং ও ফ্লেভার একত্র করার মাধ্যমে চিনিকে বাদামী করা হয়।তাই নিজেকে সুস্থ্য রাখতে পরিশোধিত চিনি খাওয়া থেকে বিরত থাকা উচিত ।


Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com