/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Monday, April 30, 2018

অকারণেই ঘেমে যাচ্ছেন, সাবধান হোন এখুনি !! না হলে মৃত্যু !!





খুব গরম পড়লে অথবা খুব পরিশ্রম করলে ঘাম হওয়াটা স্বাভাবিক। কিন্তু অযথা যদি ঘাম হয় তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কোনও পরিশ্রম না করেই কুলকুল করে ঘেমে যাচ্ছেন?
সাবধান! এটাই কিন্তু হতে পারে সংকেত। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগের আগাম ইঙ্গিত হতে পারে এটা।





এক্সপ্রেস.কো.ইউকে নামের এক ওয়েবসাইটের সূত্রে জানা যাচ্ছে, অঝোরে ঘাম হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। বিশেষ করে যখন কেউ ব্যায়াম বা অন্য কিছু করে শরীরকে ব্যস্ত রাখেনি।
ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে বুকে ব্যথার পাশাপাশি কাঁধ ও হাতে ব্যথা কিংবা ঘাড় ও চোয়ালে অস্বস্তির কথা বলা হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায় ব্যথা শুরুর আগে শরীরে ঘাম হতে থাকে। ওই ঘামই প্রাথমিক লক্ষণ, সেটা অনেক সময়ই আক্রান্ত বুঝতে পারেন না। অনেক সময় মহিলারা এই ঘামকে মেনোপজের লক্ষণ ভেবে নেন।





অনেকে ঘুম থেকে উঠে আবিষ্কার করেন বিছানা-বালিশ ভেজা। চিকিৎসকরা বলছেন, এই ধরনের লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। হতেই পারে, এটা হৃদরোগের আগাম সঙ্কেত।




কিন্তু কেন হয় এই ঘাম? চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হলে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হতে থাকে। তখন শরীর বাড়তি কসরত শুরু করে রক্ত সঞ্চালনের জন্য। তাই ঘাম হতে থাকে।


Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com