/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Thursday, May 3, 2018

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া – কারন কী?



নাক দিয়ে রক্ত বের হলে সবাই ভয় পেয়ে যান। একে ডাক্তারি ভাষায় বলে Epistasix. ভয় লাগা স্বাভাবিক। অনেকে অবশ্য রক্ত দেখেই ভয় পান। নাক দিয়ে রক্ত পড়া কোন রোগ নয়। এটি প্রকৃতপক্ষে বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। খুব জটিল কোন কারণে যেমন নাক দিয়ে রক্ত পড়তে পারে আবার সামান্য কিছু কারনেও নাক দিয়ে রক্ত পড়ে। তাই এ বিষয়ে সবার জানা প্রয়োজন।





হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া – কারন কী?

১. নাকে আঘাত
২. রাইনাইটিস
৩. সাইনাসে প্রদাহ
৪. নাকে কোন বস্তু ঢুকে যাওয়া
৫. ন্যাসোফ্যারিনজিয়াল কার্সিনোমো
৬. দীর্ঘদিন নাকে স্টেরয়েড স্প্রে ব্যবহার
৭. নাকের ভেতরে সংক্রমণ
৮. বাতাসে আর্দ্রতা কমে যাওয়া
৯. উচ্চ রক্তচাপ
১০. রক্তের কোন রোগ থাকা
১১. বিভিন্ন ওষুধ (এসপিরিন, কোকেন) ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া
১২. এলকোহল
১৩. সাপের কামড়ের পরে
১৪. ক্রনিক লিভার ডিজিজ
১৫. ভিভটামিন সি এবং ভিটামিন কে এর অভাবে
১৬. ওসলার-ওয়েবার-রেনডু সিনড্রোম ইত্যাদি।


নাক দিয়ে রক্ত বের হলেই উত্তেজিত হওয়া ঠিক নয়। তবে অবশ্যই দ্রুত কোন চিকিত্সকের কাছে নিয়ে যেতে হবে। হাত দিয়ে নাক চেপে রাখলে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এ সময় মুখ দিয়ে শ্বাস নিতে হবে। নাকের গোড়াতে বরফ দিলে দ্রুত নাক দিয়ে রক্তপড়া বন্ধ হয়। এরপরও রক্ত পড়া বন্ধ না হলে চিকিত্সক ন্যাসাল প্যাক দেন। রক্ত পড়া বন্ধ হয়ে যাওয়ার পর প্রকৃত কারণ খুঁজে বের করা উচিত। সেই কারণ দূর করলে ভবিষ্যতে নাক দিয়ে রক্ত পড়া প্রতিরোধ করা যাবে।



নাক দিয়ে রক্ত পড়া খুব সাধারণ ঘটনা। এরকম হলে চিকিত্সককে অবশ্যই দেখাতে হবে। অবহেলা করা ঠিক নয়। নাহলে ভোগান্তি হতে পারে।
Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com