এদিকে কিশোর বয়সে এক ভক্ত প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে এলএলবিতে পড়াশুনা করবে। ব্যারিস্টার হয়ে নিজেই প্রিয় নায়কের হত্যা মামলা পরিচালনা করবে।

এই ভক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আজমল। তিনি বড় হয়ে নিজের প্রতিজ্ঞা রাখতে এলএলবিতে পড়াশোনা শেষ করেন। এই বিষয়ে সালমান শাহর নামে ফেসবুক পেইজে এক ভক্ত পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘এলাকার হলে সালমান শাহ্ অভিনীত সিনেমা এলেই স্কুল পালিয়ে হলেও সেটা দেখতে চলে যেতেন আজমল হোসেন নামের এই ছেলে। প্রিয় নায়কের অকাল মৃত্যুর পর অন্যান্য ভক্তদের মত তিনিও শোকাহত হয়েছিলেন। সালমান শাহ্কে হত্যা করা হয়েছে এমন বিশ্বাস মনে নিয়ে সেই কিশোর বয়সেই আজমল প্রতিজ্ঞা করেন, বড় হয়ে এলএলবিতে পড়াশুনা করবেন ও ব্যারিস্টার হয়ে নিজেই প্রিয় নায়কের হত্যা মামলা পরিচালনা করবেন।
প্রিয় অভিনেতা স্মরণে কিছু করার পরিকল্পনাও করে রেখেছিলেন আজমল। ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক নিজেও সালমানের স্টাইল ফলো করেন তার ফেসবুক আইডি ভিজিট করলেই প্রমাণ পাবেন। সালমানের নামে ফেসবুকে একটি পেজও পরিচালনা করেন তিনি। সেই পেজে তার সংগ্রহে থাকা নানা তথ্য, ছবি ইত্যাদি তিনি পোস্ট করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন সালমান শাহ্কে।