/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Thursday, January 4, 2018

বিয়ে করলেন চিত্রনায়িকা পরীমণি!

ঢাকাই ছবির লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি বিয়ে করেছেন। নতুন বছরের প্রথম দিন থেকেই তার বিয়ের গুঞ্জন বাতাসে ভাসছে। বরের নাম তামিম হাসান। পেশায় সাংবাদিক। অনেক দিন ধরেই তারা দুজন প্রেম করছেন।

জানা গেছে, গেলো ৩০ ডিসেম্বর রাতে পরীর বনানীর বাসায় এই বিয়ে হয়। এদিকে গতকাল ৩ জানুয়ারি ঢাকা থেকে লঞ্চে করে নতুন বরকে নিয়ে বরিশাল গেছেন পরী। সঙ্গে রয়েছেন তার নানা। এছাড়া তার স্বজনরাও রয়েছেন। পরী এই বরিশাল সফর নিয়ে বিয়ের বিষয়টি সত্যি বলে জল্পনা-কল্পনা বেড়েছে।
তবে পরী সত্যি বিয়ে করেছেন কিনা এ ব্যাপারে তার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিয়েও রিসিভ করেননি তিনি।
পরীর এই গোপন বিয়ের কথা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই নিশ্চিত করেছেন। আর এই গোপন বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চলছে চিত্রপুরীতে।
‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় পরীর। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ভালোবাসা সীমাহীন, পাগলা দিওয়ানা, আরো ভালোবাসবো তোমায়, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, রক্ত, ধূমকেতু, কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, অন্তর জ্বালা, ইনোসেন্ট লাভ।
নতুন বছরে তার ‘স্বপ্নজাল’, বাহাদুরি, নদীর বুকে চাঁদসহ বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র: আরটিভি অনলাইন
Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com