/*----- Disable Text Selection with CSS Code--- Esobondhu----*/ body { -webkit-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none; }

স্বাস্থ্য বিষয়ক একটি পুনাজ্ঞ সাইট

Thursday, January 4, 2018

এবার যে কারণে সাকিবকে ডাক দিয়েছে অস্ট্রেলিয়া

আগামী রবিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সিডনিতে ৯-১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভা। এই সভায় অংশ নিবেন সাকিব। গত অক্টোবরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এই কমিটিতে জায়গা পান বাংলাদেশি অলরাউন্ডার।
২০০৬ সালে এই কমিটি গঠন করা হয়। গত অক্টোবরে নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এই কমিটির প্রধান ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে থাকে। ক্রিকেটের বিভিন্ন নিয়ম কানুনে পরিবর্তন আনার ক্ষেত্রে আইসিসিকে সুপারিশ করে এই কমিটি। আগামী ৬-৭ আগস্ট লর্ডস স্টেডিয়ামে এই কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে।
Share:
Copyright © Bangla Labs | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com